ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত, মেয়ে-জামাতা-নাতিও প্রাণ হারিয়েছেন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত, মেয়ে-জামাতা-নাতিও প্রাণ হারিয়েছেন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১ মার্চ ২০২৬) সকালে তেহরানে নিজ কার্যালয়ে এই হামলায় তিনি নিহত হন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, 'ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।' দেশটির সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। তেহরানভিত্তিক সংবাদ সংস্থা ইরনা জানায়, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি ও মার্কিন আক্রমণে শহীদ হয়েছেন।

এর আগে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের রেভুল্যুশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে, "আমরা একজন মহান নেতাকে হারিয়েছি। তিনি আত্মার পবিত্রতা, ঈমানের দৃঢ়তা ও অহংকারীদের মুখোমুখি হওয়ার সাহসে অনন্য ছিলেন।"

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে, খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও এই হামলায় নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ইরান সরকার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত, মেয়ে-জামাতা-নাতিও প্রাণ হারিয়েছেন

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১ মার্চ ২০২৬) সকালে তেহরানে নিজ কার্যালয়ে এই হামলায় তিনি নিহত হন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, 'ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।' দেশটির সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। তেহরানভিত্তিক সংবাদ সংস্থা ইরনা জানায়, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি ও মার্কিন আক্রমণে শহীদ হয়েছেন।

এর আগে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের রেভুল্যুশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে, "আমরা একজন মহান নেতাকে হারিয়েছি। তিনি আত্মার পবিত্রতা, ঈমানের দৃঢ়তা ও অহংকারীদের মুখোমুখি হওয়ার সাহসে অনন্য ছিলেন।"

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে, খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও এই হামলায় নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ইরান সরকার।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ