যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য নিশ্চিত করেছে। তাদের মুখপাত্র মোজতবা খালেদি বলেছেন, “এখন পর্যন্ত ২০টিরও বেশি প্রদেশ হামলার শিকার হয়েছে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার সঙ্গে জড়িত সব স্থাপনা এখন ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর “বৈধ লক্ষ্যবস্তু” হবে। তিনি বলেন, “যে সব স্থান থেকে মার্কিন ও ইহুদিবাদী ইসরায়েলের অভিযান পরিচালিত হয়েছে, সেগুলো বৈধ লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত হবে। একই সঙ্গে আমাদের প্রতিরক্ষা কার্যক্রমের বিরুদ্ধে ব্যবহৃত সব স্থাপনাও লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত।”
এদিকে, দক্ষিণ ইরানে মিনাব কাউন্টিতে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ৫১ জন শিক্ষার্থী নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে।
গত কয়েক মাস ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা ছায়াযুদ্ধ সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। এই বড় ধরনের হামলার পর ইরান ঘোষণা করেছে, তারা হামলার কঠোর জবাব দেবে। আব্বাস আরাঘচি বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা শুধু ইসরায়েলকে নয়, হামলায় সহায়তাকারী মার্কিন ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করছি।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন