ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে বলা হয়েছে, তাদের কাছে আসা খবর ইঙ্গিত করছে খামেনি নিহত হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে চ্যানেল-১২ জানিয়েছিল, তাদের সূত্রের বরাতে খামেনি অন্তত আহত হয়েছেন। এখন তারা গোপন সূত্রের বরাতে তার মৃত্যুর খবর দিচ্ছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছিল, যেখানে দেখা গেছে খামেনির প্রাসাদ যৌথ হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
চ্যানেল-১২ জানিয়েছে, ইরান সম্ভবত কয়েক ঘণ্টার মধ্যে খামেনির একটি ভাষণ প্রকাশ করবে। তবে তারা দাবি করেছে, সেটি হামলার আগে রেকর্ড করা হয়েছিল। এছাড়া আজকের হামলায় ইরানের সরকার ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন