ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লামায় ৫ লাখ টাকা জরিমানা অবৈধ্য ২টি ইটভাটাকে

চৌধুরী মোহাম্মদ সুজন
চৌধুরী মোহাম্মদ সুজন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

লামায় ৫ লাখ টাকা জরিমানা অবৈধ্য ২টি ইটভাটাকে
ছবি: সংগৃহীত

বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে প্রশাসন দুই মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুর্গম পাহাড়ি ইউনিয়ন ফাইতংয়ের ফাদুরছড়া পাড়ায় পরিচালিত অভিযানে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং জরিমানা আরোপ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। সহায়তায় ছিলেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং ফাইতং পুলিশ ক্যাম্পের সদস্যরা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(১), ৫(২) ও ৫(৩) ধারার অধীনে কেবিসি ব্রিকসের মালিক কবিরকে ৩ লাখ টাকা এবং বিবিএম-২ ব্রিকস মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. মঈন উদ্দিন জানান, পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লামায় ৫ লাখ টাকা জরিমানা অবৈধ্য ২টি ইটভাটাকে

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে প্রশাসন দুই মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুর্গম পাহাড়ি ইউনিয়ন ফাইতংয়ের ফাদুরছড়া পাড়ায় পরিচালিত অভিযানে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং জরিমানা আরোপ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। সহায়তায় ছিলেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং ফাইতং পুলিশ ক্যাম্পের সদস্যরা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(১), ৫(২) ও ৫(৩) ধারার অধীনে কেবিসি ব্রিকসের মালিক কবিরকে ৩ লাখ টাকা এবং বিবিএম-২ ব্রিকস মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. মঈন উদ্দিন জানান, পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ