ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আজ সূর্যাস্তের পরই দেখা মিলবে ৬ গ্রহের, কীভাবে দেখবেন

তথ্য-প্রযুক্তি ডেস্ক :
তথ্য-প্রযুক্তি ডেস্ক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আজ সূর্যাস্তের পরই দেখা মিলবে ৬ গ্রহের, কীভাবে দেখবেন
প্ল্যানেট প্যারেড বা গ্রহের বিন্যাস।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। সূর্যাস্তের পরই আকাশে দৃশ্যমান হবে একই সরলরেখায় ছয়টি গ্রহ, যাকে ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহের বিন্যাস বলা হয়।

এই ঘটনাকে জ্যোতির্বিদরা ‘গ্রহের শোভাযাত্রা’ বা ‘গ্রহ সমাবেশ’ও বলে থাকেন। আকাশ পর্যবেক্ষকদের মতে, এই ‘প্ল্যানেট প্যারেড’-এ বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনকে দেখা যাবে। সঙ্গে শোভা ছড়াবে চাঁদও। রাতের আকাশজুড়ে কাছাকাছি সারিবদ্ধ অবস্থায় দেখা যাবে মহাজাগতিক এ বিরল দৃশ্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্র, বৃহস্পতি ও শনিকে খালি চোখেই দেখা যাবে। তবে বুধকে পশ্চিম দিগন্তের কাছাকাছি নিচু অবস্থানে দেখা যাবে। আর ইউরেনাস ও নেপচুন দেখতে হলে দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।

বৃহস্পতি গ্রহ আকাশের বিপরীত প্রান্তে দৃশ্যমান হবে। শনি গ্রহ শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি অবস্থানে দেখা যাবে। বুধ গ্রহ পশ্চিম দিগন্তের খুব কাছাকাছি থাকবে, ফলে পরিষ্কার ও বাধাহীন দৃষ্টিসীমা না থাকলে এটি দেখা কঠিন হতে পারে।

জানা গেছে, সূর্যাস্তের পর প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই দৃশ্য দেখা যাবে। এরপর ধীরে ধীরে কয়েকটি গ্রহ দিগন্তের নিচে নেমে যাবে। এই বিন্যাসটি মূলত একটি দৃশ্যমান প্রভাব। রাতের আকাশে গ্রহগুলো কাছাকাছি দেখা গেলেও বাস্তবে তারা একে অপরের থেকে লক্ষ লক্ষ বা কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে।

এমন ঘটনা আগেও ঘটেছে। ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—এই সাতটি গ্রহকে এক লাইনে দেখা গিয়েছিল। আজ আবারও তেমন ‘প্ল্যানেট প্যারেড’ দেখার সুযোগ মিলছে। তবে এমন দৃশ্য ২০৪০ সালের আগে আর দেখা যাবে না বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা।

জ্যোতির্বিদরা আরও জানিয়েছেন, একসঙ্গে একাধিক গ্রহ যখন আকাশের তুলনামূলক সংকীর্ণ অংশে অবস্থান করে, তখনই এমন গ্রহ সমাবেশ দেখা যায়। এই বিশেষ দৃশ্যটি উত্তর গোলার্ধ থেকে তুলনামূলকভাবে বেশি স্পষ্টভাবে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আজ সূর্যাস্তের পরই দেখা মিলবে ৬ গ্রহের, কীভাবে দেখবেন

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ