ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানে যৌথ হামলায় ৫ স্কুলছাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে যৌথ হামলায় ৫ স্কুলছাত্রী নিহত
চিত্র : সংগৃহীত

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির মিনাব শহরে পাঁচজন স্কুলছাত্রী নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে একটি প্রাক-প্রাথমিক মেয়েদের বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে বলে জানানো হয়েছে।

ইতোমধ্যে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র উপসাগরীয় কয়েকটি দেশে আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতে এ ধরনের হামলায় একজন নিহত হওয়ার তথ্যও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানে যৌথ হামলায় ৫ স্কুলছাত্রী নিহত

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির মিনাব শহরে পাঁচজন স্কুলছাত্রী নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে একটি প্রাক-প্রাথমিক মেয়েদের বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে বলে জানানো হয়েছে।

ইতোমধ্যে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র উপসাগরীয় কয়েকটি দেশে আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতে এ ধরনের হামলায় একজন নিহত হওয়ার তথ্যও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ