তেহরানসহ ইরানের পাঁচটি বড় শহরে মার্কিন-ইসরায়েল যৌথ অভিযানের ঠিক পরপরই ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ (ISNA) এবং সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA)-এর ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। সাইবার হামলার কারণে ওয়েবসাইটগুলো বর্তমানে অকেজো বা ধীরগতিতে চলছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সাইটগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে, তবে বড় ধরনের ডাটা ব্রিচ হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে পুরো ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় ৫৪ শতাংশে নেমে এসেছে বলে নেটব্লকস (NetBlocks) নিশ্চিত করেছে।
এর আগে আজ সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে 'অপারেশন লায়ন'স রোর' শুরু করে। হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে ইরান এবং ইসরায়েল উভয় দেশই তাদের আকাশসীমা বেসামরিক বিমানের জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ইরাকও তাদের পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়েছে যে, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে তারা দেশের আকাশসীমা বন্ধ করেছে এবং উত্তর ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।
সংঘাতের তীব্রতা এতটাই বেড়েছে যে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও এখন উচ্চ সতর্কতা জারি রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন