রমজানের ইফতারের বিরতি শেষ হতে না হতেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে পাল্টাপাল্টি সামরিক অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় তালেবান সরকারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মানসুরি কর্পসের মুখপাত্র আব্দুল হক ফিদা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেন, ইফতারের বিরতির পর আফগানিস্তানের খোস্ত ও ট্যাঙ্ক এলাকায় আবারও অভিযান শুরু হয়েছে এবং লড়াই অব্যাহত রয়েছে।
এর আগে খোস্তের গভর্নরের মুখপাত্র মুস্তাগফার গুরবাজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, খোস্ত প্রদেশের জাজাই ময়দান এবং আলিশার ও তেরেজ জেলার সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক অবস্থানগুলোতে আফগান বাহিনীর পাল্টা আক্রমণ পুনরায় শুরু হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে 'অপারেশন গজব-লিল হক' পরিচালনা করে কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, এই অভিযানে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছে। পাল্টা আফগান বাহিনীর হামলায় পাকিস্তানের ২২৮ জন সামরিক সদস্য নিহত হওয়ার দাবি করেছে কাবুল। উভয়পক্ষ পরস্পরের ওপর সংঘাত শুরুর দায় চাপাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন