নীলফামারীতে জেলা রিপোর্টার্স ইউনিটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেলা রিপোর্টার্স ইউনিটি অফিসে আয়োজিত অনুষ্ঠানে গ্রীন টিভি জেলা প্রতিনিধি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন দৈনিক আমার সংবাদ জেলার প্রতিনিধি ও সাধারণ সম্পাদক আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, শহর জামায়াতের সেক্রেটারি আনিছুর রহমান আজাদ, জেলা বিএনপির সাবেক সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক শাহসহ অন্যান্য রাজনৈতিক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাদারিত্বের মাধ্যমে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি আরও শক্তিশালী হবে। এছাড়া পবিত্র মাহে রমজানের শিক্ষা অনুযায়ী প্রত্যেকের দায়িত্বশীল আচরণ ও নৈতিকতার গুরুত্বও এ সময় উল্লেখ করা হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ বক্তব্যে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং বলেন, সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নশীল নগরী গড়ে তোলা হবে। আলোচনা সভার সমাপ্তিতে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে মোনাজাত পরিচালনা করা হয় এবং ইফতার পরিবেশন করা হয়।
আপনার মতামত লিখুন