আটোয়ারীতে গোরস্তানের গাছ কাটল ওয়ার্ড কৃষকদলের সেক্রেটারি কামরুজ্জামান,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একটি কবরস্থানের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কৃষকদলের এক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। অভিযুক্ত মজিবর রহমান উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহযোগী সংগঠন কৃষকদলের সেক্রেটারি বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া বাজারের একটি মুসলিম গোরস্তানে দীর্ঘদিন ধরে থাকা তিনটি বড় ইউক্যালিপ্টাস গাছ সম্প্রতি কেটে ফেলা হয়। এলাকাবাসীর অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই ও গোরস্তান কমিটির সঙ্গে আলোচনা না করেই গাছটি কাটা হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
গোরস্তান সংশ্লিষ্ট কয়েকজন মুসল্লি ও এলাকাবাসী জানান, গোরস্তানের গাছ শুধু পরিবেশের জন্যই নয়, ধর্মীয় ও সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। সেখানে এভাবে গাছ কাটা চরম অনৈতিক ও নিন্দনীয় কাজ। তারা আরও বলেন, “গোরস্তান আল্লাহর ঘরসম, এখানে ব্যক্তিস্বার্থে গাছ কাটা মেনে নেওয়া যায় না।”
অভিযোগের বিষয়ে ওই ওয়ার্ড কৃষকদলের সেক্রেটারি মজিবুর রহমান জানান, 'গোরস্তানের গাছ কাটেছি এটা সত্য। আমার এলাকার কয়েকজন কমিটি করে ওই গোরস্থানে কিছু গাছ রোপন করা হয়েছিল। সেই কমিটির সদস্য দুলাল আমার কাছে তিনটি গাছ গোপনে বিক্রি করে৷ আমি গাছ তিনটা কাটার পর সো-মিলে রেখে আসি। দুপুরে জুম্মার নামাজের সময় কমিটির অন্যান্য সদস্যরা সো-মিল থেকে গাছের গুড়ি গুলো নিয়ে আসে। তবে এটাও সত্য যে গাছ কাটার বিষয়ে কমিটির অনুমোদন নেওয়া হয়নি'।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এ ধরনের ঘটনা দৃষ্টান্ত হয়ে দাঁড়ালে ভবিষ্যতে গোরস্তানের মতো সংবেদনশীল স্থানে আরও অনিয়ম ঘটতে পারে।
এবিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, 'গোরস্থান কমিটির অনুমতি বা রেজুলেশন ছাড়া গাছ কাটা বা বিক্রি করার কোনো সুযোগ নেই। যে ব্যাক্তি গোরস্থানের গাছ বিক্রি করেছে এবং যে কিনেছে তাদের বিরুদ্ধে যদি লিখিত অভিযোগ আসে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন'।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন