ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘সুইসাইড স্কোয়াড’ গঠন করে আফগানিস্তানের মরণ কামড়

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

‘সুইসাইড স্কোয়াড’ গঠন করে আফগানিস্তানের মরণ কামড়
চিত্র : সংগৃহীত

পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন গজব-লিল হক’ মোকাবিলা ও প্রতিরোধ গড়ে তুলতে কড়া পদক্ষেপ নিচ্ছে আফগানিস্তানের বাহিনী। প্রতিপক্ষের অগ্রযাত্রা ঠেকাতে এবার বিশেষ ‘সুইসাইড স্কোয়াড’ মোতায়েনের ঘোষণা দিয়েছে কাবুল।

আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বখতার নিউজ এজেন্সি শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে একটি বিশেষ সেনা ব্যাটালিয়নের ছবি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে।

আফগান সামরিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, এটি আফগান সেনাবাহিনীর একটি সুইসাইড স্কোয়াড। এই স্কোয়াডের সদস্যরা এক্সপ্লোসিভ ভেস্ট (আত্মঘাতী পোশাক) ও গাড়ি বোমায় সজ্জিত থেকে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকেই দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান–এর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে বলে উভয় পক্ষের বক্তব্যে উঠে এসেছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালানোর দাবি করে আফগান বাহিনী। তাদের দাবি অনুযায়ী, ওই হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং কয়েকজনকে বন্দি করে তারা নিজ সীমানায় ফিরে যায়।

এই ঘটনার পর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার কথা জানায় এবং শুক্রবার ভোর ৩টা ৪৫ মিনিটে ‘অপারেশন গজব-লিল হক’ নামে বড় আকারের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযানে এ পর্যন্ত অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।

সীমান্তে চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আফগান বাহিনীর ‘সুইসাইড স্কোয়াড’ মোতায়েনের ঘোষণা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘সুইসাইড স্কোয়াড’ গঠন করে আফগানিস্তানের মরণ কামড়

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ