ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর পোস্ট, থানায় অভিযোগ দায়ের

নওগাঁ সদর উপজেলায় সাংবাদিক সবুজ হোসেন এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক নিজে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা সবুজ হোসেনের বিরুদ্ধে “Aloron Tv” নামক একটি ফেসবুক পেইজে সম্প্রতি একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে তার বিরুদ্ধে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন। সবুজ হোসেন অভিযোগ করেছেন, পোস্টের মাধ্যমে তার সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, পোস্টে আনা অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। তার অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিজিটিং কার্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা ব্যক্তিগত তথ্যের অননুমোদিত ব্যবহার ও গোপনীয়তা লঙ্ঘনের মধ্যে পড়ে। অভিযোগে বলা হয়েছে, “Aloron Tv” ফেসবুক পেইজটি নওগাঁ সদর উপজেলার চকরামপুর এলাকার মোঃ ফারুকের ছেলে মোঃ রনক পরিচালনা করেন বলে জানা গেছে।

সবুজ হোসেন জানিয়েছেন, তিনি একজন পেশাদার সাংবাদিক এবং মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে তার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। লিখিত অভিযোগে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এবং বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারার অধীনে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত, মানহানিকর পোস্ট অপসারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানহানিকর পোস্টের স্ক্রিনশট থানায় সংযুক্তি হিসেবে জমা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর পোস্ট, থানায় অভিযোগ দায়ের

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁ সদর উপজেলায় সাংবাদিক সবুজ হোসেন এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক নিজে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা সবুজ হোসেনের বিরুদ্ধে “Aloron Tv” নামক একটি ফেসবুক পেইজে সম্প্রতি একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে তার বিরুদ্ধে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন। সবুজ হোসেন অভিযোগ করেছেন, পোস্টের মাধ্যমে তার সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, পোস্টে আনা অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। তার অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিজিটিং কার্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা ব্যক্তিগত তথ্যের অননুমোদিত ব্যবহার ও গোপনীয়তা লঙ্ঘনের মধ্যে পড়ে। অভিযোগে বলা হয়েছে, “Aloron Tv” ফেসবুক পেইজটি নওগাঁ সদর উপজেলার চকরামপুর এলাকার মোঃ ফারুকের ছেলে মোঃ রনক পরিচালনা করেন বলে জানা গেছে।

সবুজ হোসেন জানিয়েছেন, তিনি একজন পেশাদার সাংবাদিক এবং মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে তার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। লিখিত অভিযোগে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এবং বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারার অধীনে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত, মানহানিকর পোস্ট অপসারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানহানিকর পোস্টের স্ক্রিনশট থানায় সংযুক্তি হিসেবে জমা দেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ