আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নড়াইল সদর উপজেলার উপজেলা ভূমি অফিস এবং জেলা রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. এমএ ছালাম। পরিদর্শনকালে তিনি সেবার মান, দাপ্তরিক শৃঙ্খলা ও সেবাগ্রহীতাদের সঙ্গে আচরণ পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, নাগরিকদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে হবে। দালালমুক্ত সেবা নিশ্চিত করা, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা এবং স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তিতে আন্তরিকতা ও নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
এদিন তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের চলমান সংস্কার ও নির্মাণকাজের অগ্রগতিও তদারকি করেন। কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের পরামর্শ দেন জেলা প্রশাসক। তিনি বলেন, স্টেডিয়ামটি নড়াইলবাসীর ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাই কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, প্রশাসনের সক্রিয় তদারকি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নড়াইলে সেবার মান আরও উন্নত হবে এবং উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়িত হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন