ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্লোগাণের ভিডিও ভাইরাল

আদালত চত্বরে যুবলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান

স্টাফ রিপোর্টার :
স্টাফ রিপোর্টার :
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আদালত চত্বরে যুবলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান
চিত্র : সংগৃহীত

নাটোর আদালতে হাজির হওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা যুবলীগের সভাপতি ও শীর্ষ সন্ত্রাসী বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তিনি এই স্লোগান দেন। ভিডিওতে দেখা যায়, আদালতে প্রবেশের সময় প্রিজন ভ্যান থেকে নেমে তিনি ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান দেন। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজনের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। এরপর নাটোর সদর থানায় হস্তান্তর এবং গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। বুধবার দুপুরে সদর থানা থেকে নাটোর সদর আমলি আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনকে কেন্দ্র করে হামলা, হত্যা ও অস্ত্র আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন দমন এবং সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসায় সংঘটিত হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যা মামলাসহ একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকা মেইলকে নিশ্চিত করেন, এহিয়া চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে। তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আদালত চত্বরে যুবলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ