দুদকের অনুসন্ধান টিম আদালতে জানিয়েছে যে, হাবিবুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বর্তমানে এই অভিযোগগুলোর অনুসন্ধান চলছে।
দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ আদালতে করা আবেদনে উল্লেখ করেন যে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে হাবিবুর রহমান দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধানী কার্যক্রম চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই যুক্তিতে তাঁর বিদেশ গমন রোধ করা অত্যন্ত জরুরি। শুনানি শেষে বিজ্ঞ বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত হয়ে গত ২৬ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন হাবিবুর রহমান। তবে রায়ের সময় থেকেই তিনি পলাতক রয়েছেন। এই নিষেধাজ্ঞার ফলে এখন তাঁর আইনত দেশ ছাড়ার পথ বন্ধ হয়ে গেল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন