ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপে না খেললেও আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন সাইফ-জাকের-ইমন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপে না খেললেও আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন সাইফ-জাকের-ইমন

আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, পারভেজ হোসেন ইমন ২ ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন। ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে এটিই তার ক্যারিয়ারের সেরা অবস্থান। এছাড়া সাইফ হাসান ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২তম এবং জাকের আলি ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭২তম স্থানে অবস্থান করছেন। বর্তমানে জাতীয় দলের এই ক্রিকেটাররা ঘরের মাঠে ‘বাংলাদেশ ক্রিকেট লিগে’ (বিসিএল) ব্যস্ত সময় কাটাচ্ছেন।

অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অভিজ্ঞ লিটন কুমার দাস ও তরুণ তানজিদ হাসান তামিমের। তানজিদ ১ ধাপ পিছিয়ে ২১তম এবং লিটন ১ ধাপ পিছিয়ে ৫৪তম স্থানে নেমে গেছেন। তবে তাওহিদ হৃদয় ৪৭তম স্থানে অপরিবর্তিত রয়েছেন।

বোলিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৯ নম্বরে থেকে শীর্ষ দশে নিজের অবস্থান ধরে রেখেছেন। তবে অবনতি হয়েছে অন্যদের। স্পিনার শেখ মেহেদি হাসান ৪ ধাপ পিছিয়ে ২১তম, রিশাদ হোসেন ৭ ধাপ পিছিয়ে ২৭তম এবং নাসুম আহমেদ ৩ ধাপ পিছিয়ে ৩৫তম স্থানে নেমে গেছেন। পেসারদের মধ্যে তানজিম হাসান সাকিব ৫ ধাপ পিছিয়ে ৪৯তম, শরিফুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে ৬৩তম এবং তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে ৬৪তম স্থানে রয়েছেন।

অলরাউন্ডারদের তালিকায় বর্তমানে বাংলাদেশের কেউ সেরা চল্লিশের মধ্যে নেই। শেখ মেহেদি হাসান ১ ধাপ পিছিয়ে ৪৫তম স্থানে অবস্থান করছেন। বর্তমানে বিশ্বকাপ না খেলায় এবং অন্যান্য দেশগুলোর পয়েন্টের রদবদলের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বকাপে না খেললেও আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন সাইফ-জাকের-ইমন

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, পারভেজ হোসেন ইমন ২ ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন। ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে এটিই তার ক্যারিয়ারের সেরা অবস্থান। এছাড়া সাইফ হাসান ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২তম এবং জাকের আলি ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭২তম স্থানে অবস্থান করছেন। বর্তমানে জাতীয় দলের এই ক্রিকেটাররা ঘরের মাঠে ‘বাংলাদেশ ক্রিকেট লিগে’ (বিসিএল) ব্যস্ত সময় কাটাচ্ছেন।

অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অভিজ্ঞ লিটন কুমার দাস ও তরুণ তানজিদ হাসান তামিমের। তানজিদ ১ ধাপ পিছিয়ে ২১তম এবং লিটন ১ ধাপ পিছিয়ে ৫৪তম স্থানে নেমে গেছেন। তবে তাওহিদ হৃদয় ৪৭তম স্থানে অপরিবর্তিত রয়েছেন।

বোলিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৯ নম্বরে থেকে শীর্ষ দশে নিজের অবস্থান ধরে রেখেছেন। তবে অবনতি হয়েছে অন্যদের। স্পিনার শেখ মেহেদি হাসান ৪ ধাপ পিছিয়ে ২১তম, রিশাদ হোসেন ৭ ধাপ পিছিয়ে ২৭তম এবং নাসুম আহমেদ ৩ ধাপ পিছিয়ে ৩৫তম স্থানে নেমে গেছেন। পেসারদের মধ্যে তানজিম হাসান সাকিব ৫ ধাপ পিছিয়ে ৪৯তম, শরিফুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে ৬৩তম এবং তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে ৬৪তম স্থানে রয়েছেন।

অলরাউন্ডারদের তালিকায় বর্তমানে বাংলাদেশের কেউ সেরা চল্লিশের মধ্যে নেই। শেখ মেহেদি হাসান ১ ধাপ পিছিয়ে ৪৫তম স্থানে অবস্থান করছেন। বর্তমানে বিশ্বকাপ না খেলায় এবং অন্যান্য দেশগুলোর পয়েন্টের রদবদলের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ