ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব হায়দার মোল্লা দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি জানান। একই সঙ্গে জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন।
ফেসবুক পোস্টে হায়দার মোল্লা উল্লেখ করেন, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণে স্বেচ্ছায় এবং সুস্থ চিন্তাভাবনার ভিত্তিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকবেন কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেই।
পদত্যাগপত্রে তিনি আরও লিখেছেন, তিনি হায়দার মোল্লা, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি ব্যক্তিগতভাবে যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছেন।
ফরিদপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, পদত্যাগপত্রের কপি তিনি পেয়েছেন এবং এটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারে; কেউ চাইলে দল ছাড়তে পারে বা অন্য কোনো রাজনৈতিক ধারায় যুক্ত হতে পারে, যা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন