পবিত্র রমজান উপলক্ষে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার মাইজদী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় নিত্যপণ্য, ফল ও ইফতারি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে ব্যবসায়ী ও দোকানিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের জন্য উদ্বুদ্ধ করা হয়। এতে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্যরা এবং সুধারাম থানা পুলিশর একটি দল অংশ নেয়।
জানা গেছে, ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ লাইন্স রোড এলাকায় বাসি জিলাপি পুনরায় ভেজে বিক্রির চেষ্টা এবং মেয়াদ উল্লেখবিহীন প্যাকেটজাত পণ্য বিক্রির দায়ে মেসার্স আয়োজন (মাইজদী শাখা) প্রতিষ্ঠানকে সতর্ক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করে ধ্বংস করা হয়।
এ ছাড়া ময়লাযুক্ত খেজুর প্যাকেটজাত করে বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় মাইজদী বাজার এলাকার মেসার্স আলমগীর স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে মানহীন খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রমজানকে সামনে রেখে বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য। আজকের অভিযানে অনিয়ম ও ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ী ও দোকানিদের সচেতন করার পাশাপাশি মানহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারা সদা প্রস্তুত। জনস্বার্থে এমন তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন