ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে পুলিশ সুপারের র‍্যাংক ব্যাজ পরিধান

ছবি: চুয়াডাঙ্গা জেলা পুলিশ ফেসবুক পেইজ থেকে

চুয়াডাঙ্গা জেলা পুলিশে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মো. তরিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক পদ বিভাজনকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি পান তরিকুল ইসলাম। পদোন্নতি সূত্রে তিনি খুলনা জেলা থেকে চুয়াডাঙ্গা জেলায় যোগদান করেছেন। সংশ্লিষ্টরা জানান, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ভিত্তিতেই তিনি এ পদোন্নতির জন্য নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এসময় তিনি দায়িত্ব পালনে আরও আন্তরিক, সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন। র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দেশ ও জনগণের কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানবিক আচরণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাধারণ মানুষের আস্থা অর্জনই হতে হবে পুলিশের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানান এবং তার কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে পুলিশ সুপারের র‍্যাংক ব্যাজ পরিধান

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা জেলা পুলিশে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মো. তরিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক পদ বিভাজনকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি পান তরিকুল ইসলাম। পদোন্নতি সূত্রে তিনি খুলনা জেলা থেকে চুয়াডাঙ্গা জেলায় যোগদান করেছেন। সংশ্লিষ্টরা জানান, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ভিত্তিতেই তিনি এ পদোন্নতির জন্য নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এসময় তিনি দায়িত্ব পালনে আরও আন্তরিক, সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন। র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দেশ ও জনগণের কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানবিক আচরণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাধারণ মানুষের আস্থা অর্জনই হতে হবে পুলিশের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানান এবং তার কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ