ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ জানিয়েছে।
রেলওয়ে জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে শুরু হবে এবং ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকালে, আর পূর্বাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।
এ ছাড়া, এবারের ঈদে যাত্রীদের সুবিধার্থে ৫ জোড়া, মোট ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন