জেনেভা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : বিশ্বজুড়ে মানবাধিকার 'পূর্ণমাত্রায় আক্রমণের' মুখে পড়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আইনের শাসনকে পেশিশক্তি পরাস্ত করছে এবং এই প্রবণতায় প্রায়ই নেতৃত্ব দিচ্ছেন ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে গুতেরেস এ কথা বলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
মহাসচিব বলেন, এই আক্রমণ লুকিয়ে বা হঠাৎ করে আসছে না, বরং সবার চোখের সামনেই ঘটছে। তিনি সরাসরি কোনো দেশের নাম না নিলেও ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের নিন্দা জানান এবং জানান, চার বছরের এই সহিংসতায় ১৫ হাজারের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন ও মানবিক মর্যাদার গুরুতর লঙ্ঘনের চিত্রও তুলে ধরেন তিনি।
ফিলিস্তিন প্রশ্নে গুতেরেস বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বর্তমান পরিস্থিতি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে প্রকাশ্যে নাকচ করে দিচ্ছে এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায় ঘটতে দিতে পারে না।
বৈশ্বিক পরিস্থিতির বিস্তৃত চিত্র তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, মানবিক চাহিদা ক্রমশ বাড়ছে, অথচ সহায়তার তহবিল কমছে। একইসঙ্গে বৈষম্য দ্রুত গতিতে বাড়ছে এবং দেশগুলো ঋণের ভার ও হতাশার মধ্যে ডুবে যাচ্ছে। জলবায়ু বিপর্যয় ত্বরান্বিত হচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি অনেক ক্ষেত্রে অধিকার দমন ও বৈষম্য বৃদ্ধির হাতিয়ার হয়ে উঠছে।
এ পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, জাতিসংঘ সনদ, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার আইন কোনো 'পছন্দের মেনু' নয়। এগুলো থেকে সুবিধামতো অংশ বেছে নিয়ে বাকিটা উপেক্ষা করার সুযোগ নেই বলে তিনি স্পষ্ট করে দেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন