দলীয় নিয়োগের অভিযোগে ২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্ট চাকরি ফিরে পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নিয়োগ বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল এবং শেষ পর্যন্ত অনুমোদন হয়নি। আদালতের রায় অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার দপ্তরে জানিয়েছিল যে তারা ন্যায়বিচার পাবেন। তিনি আরও বলেন, “কি কারণে তা অনুমোদন হয়নি জানি না, তবে অবশ্যই তারা ন্যায়বিচার পাবেন এবং নিয়োগ পাবেন।”
এছাড়া তিনি জানান, পুলিশের ২৭০১ জন কনস্টেবল পদ খালি রয়েছে এবং এসব পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের কাজে হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে বলেন, কেউ পুলিশের কার্যক্রমে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। কোনো বাধা বা হস্তক্ষেপ হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন