নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ত্রিশাল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে ত্রিশাল উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা প্রশাসনের কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ লিটন বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তার প্রথম ও প্রধান অঙ্গীকার। নির্বাচিত হওয়ার পরপরই তিনি উপজেলা প্রশাসনের সব দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করতে চান। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন সম্ভাবনা কাজে লাগাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও ঘোষণা দেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এতে তরুণ প্রজন্মের খেলাধুলার সুযোগ বাড়বে, মাদক ও অপরাধ থেকে দূরে থাকা সহজ হবে এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। একই সঙ্গে শিক্ষা, অবকাঠামো, কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সংসদ সদস্য বলেন, ত্রিশালকে একটি মডেল উপজেলায় রূপ দিতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সবার মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন