ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মেয়র পদে নির্বাচনে নামছেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

মেয়র পদে নির্বাচনে নামছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকেই তিনি মেয়র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

রোববার রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ওই পোস্টে তিনি লিখেছেন, সিটি নির্বাচনসহ যেকোনো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা থাকাকালীন সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। সুতরাং দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা যাবে।

তিনি আরও লিখেছেন, এ বিষয়ে আজকের ইসির বক্তব্য বিভ্রান্তিকর। রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতেই এই সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। তিনি স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইনগুলো ভালোভাবে অধ্যয়ন করে মন্তব্য করার জন্য ইসির প্রতি অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেয়র পদে নির্বাচনে নামছেন আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকেই তিনি মেয়র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

রোববার রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ওই পোস্টে তিনি লিখেছেন, সিটি নির্বাচনসহ যেকোনো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা থাকাকালীন সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। সুতরাং দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা যাবে।

তিনি আরও লিখেছেন, এ বিষয়ে আজকের ইসির বক্তব্য বিভ্রান্তিকর। রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতেই এই সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। তিনি স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইনগুলো ভালোভাবে অধ্যয়ন করে মন্তব্য করার জন্য ইসির প্রতি অনুরোধ জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ