ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ মাদক কারবারি গ্রেফতার

মিজানুর রহমান
মিজানুর রহমান
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবু মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে গোবিন্দগঞ্জ থানাধীন তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত বাবু মিয়ার প্রকৃত নাম আনোয়ারুল ইসলাম বাবু। তিনি ওই গ্রামের আজিবর রহমান ও রাবেয়া বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলামের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযানে অংশ নেয়। রাত ১১টা ১০ মিনিটে আসামির নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট টিনের চৌচালা সেমিপাকা বাড়িতে প্রবেশ করে তাকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাঠের তৈরি শোকেসের নিচের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় ২৮৫ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট। প্রতি পাতায় ১০টি করে মোট ২ হাজার ৮৫০টি ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মোট ওজন প্রায় ১.১৯৭ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ডিজিটাল ওজন মেশিনে ঘটনাস্থলেই আলামতের ওজন নির্ধারণ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্য থেকে এক পাতা (১০টি ট্যাবলেট) নমুনা হিসেবে পৃথক করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ