ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ সদর থানা পুলিশের তৎপরতায় অটোরিকশা উদ্ধার, দুই ছিনতাইকারী গ্রেফতার

নওগাঁ সদর থানা পুলিশের দ্রুত অভিযানে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, একুশে ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে নওগাঁ সদর হাসপাতালের সামনে থেকে ভিকটিম মোজাম্মেল মণ্ডল (৫০) তার অটোরিকশা নিয়ে বের হলে তিন ব্যক্তি নিজেদের রোগী পরিচয়ে বালুভরা (বক্তারপুর ইউনিয়ন) যাওয়ার কথা বলে ১৫০ টাকায় ভাড়া করেন। অভিযুক্তরা হলেন—আকরাম (৩৫), ফয়সাল হাসান (২২) ও শামীম (২৭)। আকরামের বাড়ি মান্দা উপজেলায় এবং ফয়সাল হাসান ও শামীমের বাড়ি বদলগাছি উপজেলায়, নওগাঁ জেলায়।

অটোরিকশাটি রাত সাড়ে ৯টার দিকে বক্তারপুর ইউনিয়নের হালঘোষপাড়া এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে আকরাম পিছন থেকে লোহার হাতুড়ি দিয়ে চালকের মাথায় আঘাত করে। এ সময় অন্য একজন তাকে ধাক্কা দিয়ে অটোরিকশা থেকে ফেলে দেয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্তদের গ্রেফতার করে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং আহত চালক মোজাম্মেল মণ্ডলকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি ফয়সাল হাসানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি আকরাম বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁ সদর থানা পুলিশের তৎপরতায় অটোরিকশা উদ্ধার, দুই ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁ সদর থানা পুলিশের দ্রুত অভিযানে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, একুশে ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে নওগাঁ সদর হাসপাতালের সামনে থেকে ভিকটিম মোজাম্মেল মণ্ডল (৫০) তার অটোরিকশা নিয়ে বের হলে তিন ব্যক্তি নিজেদের রোগী পরিচয়ে বালুভরা (বক্তারপুর ইউনিয়ন) যাওয়ার কথা বলে ১৫০ টাকায় ভাড়া করেন। অভিযুক্তরা হলেন—আকরাম (৩৫), ফয়সাল হাসান (২২) ও শামীম (২৭)। আকরামের বাড়ি মান্দা উপজেলায় এবং ফয়সাল হাসান ও শামীমের বাড়ি বদলগাছি উপজেলায়, নওগাঁ জেলায়।

অটোরিকশাটি রাত সাড়ে ৯টার দিকে বক্তারপুর ইউনিয়নের হালঘোষপাড়া এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে আকরাম পিছন থেকে লোহার হাতুড়ি দিয়ে চালকের মাথায় আঘাত করে। এ সময় অন্য একজন তাকে ধাক্কা দিয়ে অটোরিকশা থেকে ফেলে দেয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্তদের গ্রেফতার করে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং আহত চালক মোজাম্মেল মণ্ডলকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি ফয়সাল হাসানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি আকরাম বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ