ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালীগঞ্জে প্রেমের ফাঁদে কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক

আতিফ ভুইয়ান
আতিফ ভুইয়ান
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

কালীগঞ্জে প্রেমের ফাঁদে কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় প্রেমিকের বিরুদ্ধে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ভাইয়াসুতী গ্রামে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সৌরভ দাস (২৫) ও কিশোরীর মধ্যে পূর্ব পরিচয়ের সূত্রে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরী তার নানির বাড়িতে বেড়াতে আসে। পরদিন শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌরভ দাস কিশোরীকে দেখা করার কথা বলে ভাইয়াসুতী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ডেকে নেয়।

অভিযোগে বলা হয়, মোটরসাইকেলে ঘুরতে নেওয়ার কথা বলে সৌরভ দাস কিশোরীকে বিদ্যালয়ের দক্ষিণ পাশে কাজী নুরু মিলেটারীর জমির ঝোপঝাড়ে নিয়ে যায়। সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে মাটিতে ফেলে ধর্ষণ করা হয়।

ঘটনার পর কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রবিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী কিশোরীর নানি আরতি রানী দাস (৫৫) এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী পূর্বপরিচিত এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিশোরী নানির বাড়িতে বেড়াতে এসে প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে এই ঘটনার শিকার হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কালীগঞ্জে প্রেমের ফাঁদে কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় প্রেমিকের বিরুদ্ধে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ভাইয়াসুতী গ্রামে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সৌরভ দাস (২৫) ও কিশোরীর মধ্যে পূর্ব পরিচয়ের সূত্রে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরী তার নানির বাড়িতে বেড়াতে আসে। পরদিন শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌরভ দাস কিশোরীকে দেখা করার কথা বলে ভাইয়াসুতী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ডেকে নেয়।

অভিযোগে বলা হয়, মোটরসাইকেলে ঘুরতে নেওয়ার কথা বলে সৌরভ দাস কিশোরীকে বিদ্যালয়ের দক্ষিণ পাশে কাজী নুরু মিলেটারীর জমির ঝোপঝাড়ে নিয়ে যায়। সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে মাটিতে ফেলে ধর্ষণ করা হয়।

ঘটনার পর কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রবিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী কিশোরীর নানি আরতি রানী দাস (৫৫) এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী পূর্বপরিচিত এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিশোরী নানির বাড়িতে বেড়াতে এসে প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে এই ঘটনার শিকার হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ