সাতক্ষীরায় ছোট ভাই আব্দুল গফুরের মৃত্যুর খবর শোনার পর বড় ভাই আব্দুল করিমও মৃত্যুবরণ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ভালুকা চাঁদপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩), যিনি চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। সকালে তার মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) মানসিকভাবে ভেঙে পড়েন।
স্বজনদের বরাতে জানা গেছে, ছোট ভাইয়ের মৃত্যুশোক সহ্য করতে না পেরে হঠাৎ স্ট্রোক করেন আব্দুল করিম। পরবর্তীতে নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিনে আপন দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় শিক্ষক আবু ওয়াহিদ বাবলু বলেন, “পবিত্র রমজান মাসে এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুই ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকাবাসী শোকাহত।”
রোববার বাদ আছর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দুই ভাইকে দাফন করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন