পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা।
রবিবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে ভারতের পক্ষ থেকে দুই দেশের সম্পর্ক জোরদারের ইচ্ছার কথাও জানানো হয়েছে। হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সকল দিক থেকে সহযোগিতা বাড়াতে ভারত আগ্রহী।
এছাড়া, ভিসা ইস্যু সমাধানের সময়সূচি সরাসরি না জানালেও দ্রুত যোগাযোগ বাড়িয়ে সমাধানের ইঙ্গিত দিয়েছেন তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন