ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

মান্দায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত
বক্তব্য প্রদান করছেন অধ্যাপক রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মান্দা উপজেলার ইসলামী সমাজকল্যাণ পরিষদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েমসহ কেন্দ্র ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন।

বক্তারা সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমাজকল্যাণমূলক কাজে রুকনদের সক্রিয় ভূমিকা পালন এবং নতুন রুকন তৈরিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রুকনরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মান্দা উপজেলার ইসলামী সমাজকল্যাণ পরিষদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েমসহ কেন্দ্র ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন।

বক্তারা সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমাজকল্যাণমূলক কাজে রুকনদের সক্রিয় ভূমিকা পালন এবং নতুন রুকন তৈরিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রুকনরা অংশগ্রহণ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ