রমজানের বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি ও মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেতারা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান।
মানববন্ধনে ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া একটি পুরোনো সমস্যা। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, বাজার মনিটরিং কেবল প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্ব। সে দায়িত্ব পালনে বাধা দেওয়া নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।
কর্মসূচিতে লিখিত বক্তব্য পাঠ করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে সরকারি মনিটরিং অত্যন্ত জরুরি। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া ও মব তৈরির চেষ্টা আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা শুধু একজন কর্মকর্তার প্রতি অবমাননা নয়, এটি রাষ্ট্রীয় কর্তৃত্বের জন্য অশনিসংকেত। অসাধু ব্যবসায়ীরা যদি সংগঠিত হয়ে প্রশাসনিক কাজে বাধা দেয়, তাহলে ভোক্তাদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।” তিনি অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা জানান, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় দ্রব্যমূল্য তদারকিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেন। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় মেসার্স দেওয়ান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গত ১০ দিনে ছোলার দাম কেজিতে ৫ টাকা বাড়ানোর বিষয়টি ধরা পড়ে। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ী ক্রয়মূল্যের পক্ষে কোনো ক্যাশ মেমো দেখাতে পারেননি।
অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী ভূট্টো নামের এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং অন্য ব্যবসায়ীদের ডেকে মব তৈরির চেষ্টা করেন। দোকানপাট বন্ধের ঘোষণাও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মানববন্ধন থেকে কয়েক দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে বাজার তদারকি অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অভিযানে বাধা বা হুমকির ঘটনায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা এবং রাজশাহীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ক্যাব রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দারসহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন