রাজবাড়ীতে পুলিশি পাহারায় প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়ে চিরনিদ্রায় শায়িত বাবাকে শেষ বিদায় জানিয়েছেন জেলা ছাত্রদলের এক নেতা।
রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) বাবার মৃত্যুতে বিশেষ বিবেচনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় শরিক হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে নিজ বাড়ির নিকটস্থ ঈদগাহ মাঠে এই জানাজা সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। বর্তমানে অস্ত্র মামলায় কারাগারে থাকা আলাউদ্দিন তার বাবাকে শেষবার দেখা এবং জানাজায় অংশ নিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানান। মানবিক দিক বিবেচনা করে জেলা প্রশাসক সুলতানা আক্তার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট দেড় ঘণ্টার জন্য তাকে সাময়িক মুক্তির অনুমতি প্রদান করেন।
নির্ধারিত সময়ে পুলিশি কড়া পাহারায় কারাগার থেকে নিমতলা গ্রামে আনা হয় এই ছাত্রদল নেতাকে। সেখানে জানাজা শেষে আবেগঘন পরিবেশে তিনি বাবার মরদেহ শেষবারের মতো দেখেন। জানাজা শেষ হওয়ার পরপরই প্রশাসনের নির্দেশ অনুযায়ী পুলিশ তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা ম্যাজিস্ট্রেটের বিশেষ অনুমতি সাপেক্ষে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে আলাউদ্দিনকে জানাজায় নিয়ে আসা হয়েছিল। প্রক্রিয়া শেষে তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর যৌথ বাহিনীর এক অভিযানে জার্মানির তৈরি রিভলভার ও দেশীয় অস্ত্রসহ নিজ গ্রাম থেকে গ্রেপ্তার হন আলাউদ্দিন পাটোয়ারী। পরবর্তীকালে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হলে আদালতের নির্দেশে তিনি রাজবাড়ী জেলা কারাগারে বন্দী রয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন