ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রধানমন্ত্রী'র প্রতি সোহেল রানা'র আহ্বান

কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দিতে বলুন

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দিতে বলুন
জনপ্রিয় অভিনেতা - সোহেল রানা

নবগঠিত সরকারের দায়িত্বভার গ্রহণের পর দেশের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে নতুন মন্ত্রীদের কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে দায়িত্ব পাওয়া কয়েকজন মন্ত্রী দপ্তরের এখতিয়ার ছাড়িয়ে মন্তব্য করলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি তুলে ধরেন জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। তিনি লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন সরকারকে আশা ও আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। তবে কিছু মন্ত্রী অপ্রয়োজনীয়ভাবে মিডিয়ার সামনে বক্তব্য রাখায় সরকারের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

সোহেল রানা বলেন, “প্রধানমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ছাড়া তাদের টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ার সামনে আসার কোনো প্রয়োজন নেই। প্রতিটি দপ্তরের সংবাদ উপযুক্ত মুখপাত্রের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। বিশেষ প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অনুমতি দেওয়া যেতে পারে।”

তিনি আরও সতর্ক করেছেন, হঠাৎ করে কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মন্ত্রী হওয়া কয়েকজন ভুলে গেছেন যে এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, সরকারের দায়িত্বে আছেন। কেউ কেউ নিজের দপ্তরের বাইরে ‘জিহাদ ঘোষণা’ করছেন। সোহেল রানা বলেন, “এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দিতে বলুন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নবগঠিত সরকারের দায়িত্বভার গ্রহণের পর দেশের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে নতুন মন্ত্রীদের কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে দায়িত্ব পাওয়া কয়েকজন মন্ত্রী দপ্তরের এখতিয়ার ছাড়িয়ে মন্তব্য করলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি তুলে ধরেন জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। তিনি লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন সরকারকে আশা ও আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। তবে কিছু মন্ত্রী অপ্রয়োজনীয়ভাবে মিডিয়ার সামনে বক্তব্য রাখায় সরকারের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

সোহেল রানা বলেন, “প্রধানমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ছাড়া তাদের টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ার সামনে আসার কোনো প্রয়োজন নেই। প্রতিটি দপ্তরের সংবাদ উপযুক্ত মুখপাত্রের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। বিশেষ প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অনুমতি দেওয়া যেতে পারে।”

তিনি আরও সতর্ক করেছেন, হঠাৎ করে কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মন্ত্রী হওয়া কয়েকজন ভুলে গেছেন যে এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, সরকারের দায়িত্বে আছেন। কেউ কেউ নিজের দপ্তরের বাইরে ‘জিহাদ ঘোষণা’ করছেন। সোহেল রানা বলেন, “এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ