ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় দেড় মাসে ১২৬ হারানো মোবাইল ফোন উদ্ধার

ছবি: সংগৃহীত

দেড় মাসে হারানো ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে নওগাঁ জেলা পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এসব মোবাইল উদ্ধার করা হয়।

জানা যায়, মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ-এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে এসব মোবাইল উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করা হয়।

শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া ১২৬টি মোবাইল সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই দীর্ঘদিন পর নিজের মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এসব মোবাইলের মালিকেরা জেলা পুলিশের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, হারানো মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের তৎপরতায় সেটি সম্ভব হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে ব্যস্ততার কারণে সব হারানো মোবাইল উদ্ধার করা সবসময় সম্ভব হয় না। তবে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরও জোরদার করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় দেড় মাসে ১২৬ হারানো মোবাইল ফোন উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দেড় মাসে হারানো ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে নওগাঁ জেলা পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এসব মোবাইল উদ্ধার করা হয়।

জানা যায়, মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ-এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে এসব মোবাইল উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করা হয়।

শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া ১২৬টি মোবাইল সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই দীর্ঘদিন পর নিজের মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এসব মোবাইলের মালিকেরা জেলা পুলিশের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, হারানো মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের তৎপরতায় সেটি সম্ভব হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে ব্যস্ততার কারণে সব হারানো মোবাইল উদ্ধার করা সবসময় সম্ভব হয় না। তবে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরও জোরদার করবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ