জোহরান মামদানি বলেছেন, পবিত্র রমজান মাস তাঁর জীবনের সবচেয়ে প্রিয় সময়। আন্তর্জাতিক গণমাধ্যম Gulf News-কে দেওয়া এক বক্তব্যে তিনি রমজানকে “আত্মসমালোচনা ও সংহতির মাস” হিসেবে বর্ণনা করেন।
মেয়র মামদানি জানান, রমজান শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার বিষয় নয়; এটি গভীর আত্মশুদ্ধি এবং আর্তমানবতার পাশে দাঁড়ানোর এক অনন্য সুযোগ। তিনি বলেন, নিউইয়র্কে প্রায় ১০ লাখ মুসলমান রোজা পালন করছেন এবং তিনিও রোজা রেখে নগরের প্রশাসনিক ও জনকল্যাণমূলক কাজ পরিচালনা করছেন। ইফতার মাহফিল ও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে নগরবাসীর সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি উচ্ছ্বসিত।
ব্যক্তিগত জীবনে রমজান তার কাছে আবেগ ও স্মৃতিময় সময়। উগান্ডার কাম্পালা-য় শৈশব কাটালেও পরবর্তীতে বিভিন্ন মহাদেশে বেড়ে ওঠায় তার জীবন ও খাদ্যাভ্যাসে বহুসাংস্কৃতিক প্রভাব পড়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে তিনি ইফতারের প্লেটে মধ্যপ্রাচ্যের ফালাফেল, কাবাব, হুমুস ও ডলমাসের পাশাপাশি দক্ষিণ এশীয় পকোড়া, জিলাপি ও সামোসা তুলে ধরেন।
মামদানি মনে করেন, রমজানের শৃঙ্খলা ও ত্যাগের শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়; এটি সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। নিউইয়র্কের ব্যস্ত নগরের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এই আধ্যাত্মিক অনুশীলনকে তিনি নিজের কাজের অনুপ্রেরণা হিসেবে দেখেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন