ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পত্নীতলা থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার

ছবি: সংগৃহীত

 নওগাঁ জেলার পত্নীতলা থানা পুলিশ এর অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক চোরকে গ্রেফতার করা হয়েছে।

আজ আনুমানিক দুপুর ১২টা ০০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে, পত্নীতলা থানাধীন চকনিরখিল গ্রামের KHB নামক ইটভাটায় একজন চোর প্রবেশ করেছে।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি ডিউটিতে নিয়োজিত এসআই সমর আচার্য সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে সন্দেহভাজন চোর মোঃ আজিজুল হক (৩২), পিতা- মোঃ আয়নুল ইসলাম, সাং- তালবোনা সেলিমপুর, থানা- ধামইরহাটকে হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার কাছে থাকা মোটরসাইকেলটি তার বাবার বলে দাবি করে। তবে মোটরসাইকেলটির মালিকানা নিয়ে সন্দেহ হলে নম্বরপ্লেটে উল্লেখিত নজিপুর বাজারের সংশ্লিষ্ট শোরুমের প্রতিনিধিকে ঘটনাস্থলে এনে যাচাই করা হয়।

যাচাইকালে নিশ্চিত হওয়া যায় যে, মোটরসাইকেলটির প্রকৃত মালিক ধামইরহাট থানাধীন এলাকার একজন ব্যক্তি। পরে মালিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলটি গত ১৮/০২/২০২৬ তারিখে ধামইরহাট থানার এলাকায় অবস্থিত তার ইটভাটা থেকে চুরি হয়ে যায়।

এ ঘটনায় মোটরসাইকেল চুরির অভিযোগে মোঃ আজিজুল হক (৩২)-কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পত্নীতলা থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

 নওগাঁ জেলার পত্নীতলা থানা পুলিশ এর অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক চোরকে গ্রেফতার করা হয়েছে।

আজ আনুমানিক দুপুর ১২টা ০০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে, পত্নীতলা থানাধীন চকনিরখিল গ্রামের KHB নামক ইটভাটায় একজন চোর প্রবেশ করেছে।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি ডিউটিতে নিয়োজিত এসআই সমর আচার্য সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে সন্দেহভাজন চোর মোঃ আজিজুল হক (৩২), পিতা- মোঃ আয়নুল ইসলাম, সাং- তালবোনা সেলিমপুর, থানা- ধামইরহাটকে হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার কাছে থাকা মোটরসাইকেলটি তার বাবার বলে দাবি করে। তবে মোটরসাইকেলটির মালিকানা নিয়ে সন্দেহ হলে নম্বরপ্লেটে উল্লেখিত নজিপুর বাজারের সংশ্লিষ্ট শোরুমের প্রতিনিধিকে ঘটনাস্থলে এনে যাচাই করা হয়।

যাচাইকালে নিশ্চিত হওয়া যায় যে, মোটরসাইকেলটির প্রকৃত মালিক ধামইরহাট থানাধীন এলাকার একজন ব্যক্তি। পরে মালিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলটি গত ১৮/০২/২০২৬ তারিখে ধামইরহাট থানার এলাকায় অবস্থিত তার ইটভাটা থেকে চুরি হয়ে যায়।

এ ঘটনায় মোটরসাইকেল চুরির অভিযোগে মোঃ আজিজুল হক (৩২)-কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ