আফগানিস্তানের তালেবান সরকার স্ত্রী বা সন্তানকে প্রহার করার অনুমতি দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। বরং নতুন আইনে পারিবারিক সহিংসতাকে স্পষ্টভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি জারি করা নতুন আইনে স্ত্রী বা সন্তানের ওপর যেকোনো ধরনের হামলাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং এ ধরনের ঘটনায় বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করা হয়েছে। পারিবারিক সহিংসতার সঙ্গে জড়িতদের শরিয়াহর বিধান অনুযায়ী শাস্তি নিশ্চিত করার কথাও আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আইনটিতে পরিবারের সুরক্ষা এবং নারী ও শিশুর মর্যাদা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। পর্যবেক্ষকদের মতে, এই আইনের লক্ষ্য শরিয়াহর দিকনির্দেশনার আলোকে আফগান সমাজে পারিবারিক স্থিতিশীলতা জোরদার করা এবং ন্যায়বিচারের মূল্যবোধ প্রতিষ্ঠা করা।
এই প্রেক্ষাপটে গণমাধ্যমের প্রতি কড়া বার্তা দিয়েছে আফগান সরকার। সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং পেশাগত দায়িত্বশীলতা পালনের আহ্বান জানিয়ে বলা হয়েছে, অবিশ্বস্ত সূত্রের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো বা গুজব রটানো থেকে বিরত থাকতে হবে। নির্ভরযোগ্য তথ্যের জন্য সরকারি ঘোষণা ও অনুমোদিত মাধ্যমে প্রকাশিত আইন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন