ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাবে ৫ দেশ

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাবে ৫ দেশ
বোর্ড অব পিসের বৈঠক

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স-আইএসএফ) গঠনের জন্য সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে পাঁচটি দেশ। এই দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া।

সম্প্রতি ওয়াশিংটনে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিসের বৈঠকে এই তথ্য জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। তিনি আইএসএফের সার্বিক নির্বাহী দায়িত্বে রয়েছেন।

বৈঠকে মেজর জেনারেল জেফার্স বলেন, “গাজায় আইএসএফ দ্বৈত ভূমিকায় কাজ করবে। প্রথম দায়িত্ব হবে গাজার নিরাপত্তা স্থিতিশীল করা এবং দ্বিতীয় দায়িত্ব হবে বেসামরিক সরকারের শাসন পরিচালনায় সহযোগিতা করা।” তিনি আরও জানান, পুরো গাজা উপত্যকায় আইএসএফের জন্য পাঁচটি সেক্টর থাকবে এবং প্রত্যেক সেক্টরে একটি করে সেনা ব্রিগেড দায়িত্ব পালন করবে।

মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষজ্ঞ টিম গত কয়েক মাস ধরে গাজায় অবস্থান করছে। তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে আইএসএফের জন্য প্রয়োজনীয় স্থাপনাগুলো তৈরি করা হচ্ছে। মেজর জেনারেল জেফার্স বলেন, “গাজার শান্তি ও উন্নয়নের জন্য প্রথমেই প্রয়োজন স্থিতিশীল নিরাপত্তা। আমাদের প্রথম কাজ হবে সেটি নিশ্চিত করা।”

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নতুন প্রস্তাব পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০টি পয়েন্ট সম্বলিত প্রস্তাবে ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস সম্মতি জানালে ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রস্তাবের একটি পয়েন্টে উল্লেখ করা হয়, যুদ্ধপরবর্তী গাজায় একটি অস্থায়ী বেসামরিক টেকনোক্র্যাট সরকার এবং উপত্যকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে। এই বাহিনীর সদস্যরা টেকনোক্র্যাট সরকারের কাছে জবাবদিহি করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাবে ৫ দেশ

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ