সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে প্রবেশ ও নিষিদ্ধ মাছ শিকারের অভিযোগে ২২ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় দুটি মাছ ধরার ট্রলারসহ প্রায় ৪১০ কেজি ওজনের শাপলা পাতা মাছ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা পটুয়াখালী ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা বন বিভাগের অনুমতি ছাড়াই সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। খবর পেয়ে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত ৪১০ কেজি শাপলা পাতা মাছ আদালতের নির্দেশ অনুযায়ী নদীর চরে মাটিচাপা দেওয়া হয়েছে।
এদিকে আটককৃত জেলেদের দাবি, তারা বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। ঘন কুয়াশার কারণে পথ ভুলে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকার কাছাকাছি চলে আসলে বন বিভাগ তাদের আটক করে।
বন বিভাগ জানিয়েছে, আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ মৎস্য শিকার বন্ধে বন বিভাগের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন