ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মসজিদ কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬

মসজিদ কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এই সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, জালিয়াপাড়া মসজিদের কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। সকাল ১১টার দিকে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে এলাকার বেশ কয়েকটি বসতভিটা ভাঙচুর ও লুটপাটের শিকার হয়।

আহত ১৬ জনকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

একই দলের দুই পক্ষের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে এই সহিংস সংঘাত স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে মসজিদ কমিটির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল, যা শেষ পর্যন্ত এই সংঘর্ষে পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মসজিদ কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এই সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, জালিয়াপাড়া মসজিদের কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। সকাল ১১টার দিকে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে এলাকার বেশ কয়েকটি বসতভিটা ভাঙচুর ও লুটপাটের শিকার হয়।

আহত ১৬ জনকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

একই দলের দুই পক্ষের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে এই সহিংস সংঘাত স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে মসজিদ কমিটির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল, যা শেষ পর্যন্ত এই সংঘর্ষে পরিণত হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ