আফগানিস্তানের সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্লা হামিদুল্লাহ আখুন্দজাদা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রশাসনবিষয়ক দপ্তরের প্রধান শাইখ নূরুল হক আনওয়ার তাঁকে নতুন পদে পরিচিত করিয়ে দেন। এর আগে মোল্লা হামিদুল্লাহ পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ক্বারী ফাসিহুদ্দিন ফিতরাত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপমন্ত্রী মোল্লা মুহাম্মদ ইবরাহিম সদর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রথম উপমন্ত্রী মোল্লা মুহাম্মদ ফাজেল মাজলুম এবং বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রশাসনবিষয়ক দপ্তরের প্রধান শাইখ নূরুল হক আনওয়ার বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এর প্রতিষ্ঠায় দেশের জনগণ সন্তুষ্ট ও আরও বেশি সহযোগিতায় আগ্রহী।
সেনাপ্রধান ক্বারী ফাসিহুদ্দিন ফিতরাত বলেন, পরিবর্তন ও বদলি যেকোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক নীতি। আনুগত্যের ভিত্তিতে দায়িত্ব অর্পণ করা হয় এবং দায়িত্বশীলরা উদার মনে তা গ্রহণ করেন। নতুন উপমন্ত্রীর পাশে থেকে সব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন