ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘স্ট্রাইক রেট ১০০-এর নিচে, এই পজিশনে এমন কাউকে চাই না’: বাবরকে নিয়ে হেসনের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

‘স্ট্রাইক রেট ১০০-এর নিচে, এই পজিশনে এমন কাউকে চাই না’: বাবরকে নিয়ে হেসনের কড়া বার্তা

চলতি বিশ্বকাপে পাকিস্তান দলের অভিজ্ঞ ব্যাটার বাবর আজমের ফর্ম ও ব্যাটিং ধরণ নিয়ে যখন চারদিকে সমালোচনার ঝড়, তখন সেই আগুনে ঘি ঢাললেন খোদ দলটির প্রধান কোচ মাইক হেসন। বাবরের মন্থর ব্যাটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে হেসন সাফ জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট কিছু পজিশনে এমন কম স্ট্রাইক রেটের খেলোয়াড় দলের পরিকল্পনায় খাপ খাচ্ছে না।

সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন হেসন। সেখানে বাবর আজমের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বাবর খুব ভালোভাবেই জানে যে এই বিশ্বকাপে পাওয়ার-প্লেতে তার স্ট্রাইক রেট ১০০-এর নিচে। এটা অত্যন্ত স্পষ্ট যে, এই পজিশনে আমরা এমন কোনো খেলোয়াড়কে দেখতে চাই না যার ব্যাটিং দলের গতিরোধ করে।”

চলতি আসরের গ্রুপ পর্বে বাবরকে চার নম্বর পজিশনে খেলানো হলেও তিনি আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫ (১৮ বল), যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪৬ (৩২ বল) এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাত্র ৫ (৭ বল) রান করেন তিনি। এমনকি নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তিন উইকেট পড়ে যাওয়ার পরও বাবরকে ব্যাটিংয়ে নামানো হয়নি, যা ক্রিকেট মহলে ব্যাপক গুঞ্জন সৃষ্টি করে।

এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে হেসন বলেন, “নামিবিয়ার বিপক্ষে আমরা যখন ১২তম ওভারে পৌঁছাই, তখন ওই পরিস্থিতি বাবর আজমের জন্য উপযুক্ত ছিল না। আমাদের হাতে এমন বিকল্প ছিল যারা ফিনিশার হিসেবে আরও কার্যকর। বাবর নিজেও বিষয়টি স্বীকার করে নিয়েছে।” তবে কোচের দাবি, দলে বাবরের নির্দিষ্ট ভূমিকা রয়েছে। তিনি বলেন, “মিডল অর্ডারে আমরা স্থিরতা চেয়েছিলাম এবং বাবর সেট হয়ে গেলে স্ট্রাইক রেট বাড়ানোর ক্ষমতা রাখে।”

শুধু বাবরই নন, ফর্মহীনতার কারণে পেসার শাহিন শাহ আফ্রিদিকেও গত ম্যাচে সাইডবেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। হেসন জানান, কন্ডিশন ও পরিস্থিতির দাবি মেটাতেই তারা সেরা একাদশ বেছে নিয়েছেন এবং প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না।

আজ কলম্বোতে সুপার এইটের লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। কিউইরা উপমহাদেশের কন্ডিশনে অভ্যস্ত হওয়ায় এই ম্যাচটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হেসন। তবে ভক্তদের নজর থাকবে একাদশে বাবরের অবস্থান এবং তার ব্যাটিং অ্যাপ্রোচের দিকে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘স্ট্রাইক রেট ১০০-এর নিচে, এই পজিশনে এমন কাউকে চাই না’: বাবরকে নিয়ে হেসনের কড়া বার্তা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ