ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে, এই চিন্তা করলে আমার কাছে আসবেন না : পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোহাগ হোসেন
সোহাগ হোসেন দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে, এই চিন্তা করলে আমার কাছে আসবেন না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ক্ষমতায় থাকাকে ব্যক্তিগত প্রভাব বা প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। “ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে" -এই চিন্তা যদি করেন, তাহলে আমার কাছে আসতে হবে না।

আমি সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করব,”- এমন মন্তব্য করেন তিনি। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে পূর্ব নির্ধারিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাধারণ জনগণের ভোটেই তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সরকার গঠন করেছেন। তাই কেউ অপকর্ম করলে তার দায়ভার দল বা সরকার নেবে না।

তিনি বলেন, “আপনি অপকর্ম করবেন -এর দায়ভার দল বহন করবে না, মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না এবং আমি ফরহাদ হোসেন আজাদও গ্রহণ করব না।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেন, বিগত দিনে যদি কোনো ভুল, অন্যায় বা ত্রুটি হয়ে থাকে, তা সংশোধনের চেষ্টা করতে হবে।

ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, এমপি বা মন্ত্রী হওয়া পাঁচ বছরের জন্য। এরপর আবার জনগণের সামনে যেতে হবে এবং তাদের ভোট চাইতে হবে। “আপনারও যেমন একটি ভোট, ওই সাধারণ মানুষেরও একটি ভোট” -এই বার্তা স্মরণ রাখার আহ্বান জানান তিনি।

স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, অভিযোগ পেলে কোনো ছাড় দেওয়া হবে না। “আপনি যেই হন না কেন -চেয়ারম্যান, মেম্বার কিংবা নেতা- অভিযোগ এলে এক সেকেন্ড সময় দেব না। আমার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করব এবং আইনপ্রয়োগকারী সংস্থার কাছে তুলে দেব,” -বলেন তিনি।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভায় শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনসেবামুখী রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে, এই চিন্তা করলে আমার কাছে আসবেন না : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ক্ষমতায় থাকাকে ব্যক্তিগত প্রভাব বা প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। “ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে" -এই চিন্তা যদি করেন, তাহলে আমার কাছে আসতে হবে না।

আমি সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করব,”- এমন মন্তব্য করেন তিনি। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে পূর্ব নির্ধারিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাধারণ জনগণের ভোটেই তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সরকার গঠন করেছেন। তাই কেউ অপকর্ম করলে তার দায়ভার দল বা সরকার নেবে না।

তিনি বলেন, “আপনি অপকর্ম করবেন -এর দায়ভার দল বহন করবে না, মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না এবং আমি ফরহাদ হোসেন আজাদও গ্রহণ করব না।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেন, বিগত দিনে যদি কোনো ভুল, অন্যায় বা ত্রুটি হয়ে থাকে, তা সংশোধনের চেষ্টা করতে হবে।

ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, এমপি বা মন্ত্রী হওয়া পাঁচ বছরের জন্য। এরপর আবার জনগণের সামনে যেতে হবে এবং তাদের ভোট চাইতে হবে। “আপনারও যেমন একটি ভোট, ওই সাধারণ মানুষেরও একটি ভোট” -এই বার্তা স্মরণ রাখার আহ্বান জানান তিনি।

স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, অভিযোগ পেলে কোনো ছাড় দেওয়া হবে না। “আপনি যেই হন না কেন -চেয়ারম্যান, মেম্বার কিংবা নেতা- অভিযোগ এলে এক সেকেন্ড সময় দেব না। আমার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করব এবং আইনপ্রয়োগকারী সংস্থার কাছে তুলে দেব,” -বলেন তিনি।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভায় শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনসেবামুখী রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ