ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারের (৫৫) মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে।
ঘটনার পর ভুক্তভোগী আব্দুল মান্নান তালুকদার গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর থানায় মামলা করেছেন। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থক এবং উপজেলা বিএনপির বর্তমান কমিটির সিনিয়র সদস্য। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, মামলায় ঘটনার মূল হোতা ও অভিযুক্ত হিসেবে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশীর নাম উল্লেখ করা হয়েছে এবং তার সহযোগীদের অজ্ঞাত আসামি করা হয়েছে।
ঘটনাটি বুধবার দুপুর সোয়া ২টার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকায় ঘটে। ভুক্তভোগী জানান, সিএনজিচালিত অটোরিকশায় ময়মনসিংহ যাওয়ার পথে শাহী মুনশী তাকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে পাশের একটি সেলুনে নিয়ে যান। সেখানে শাহী মুনশী ও তার সহযোগীরা তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন এবং পথচারীদের ডেকে এনে তাকে উপহাস করেন।
ভুক্তভোগী বলেন, “গত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি, বারবার জেল খেটেছি, কিন্তু কখনো এমনভাবে নির্যাতনের শিকার হইনি। আমার অপরাধ আমি ঘোড়া প্রতীকের নির্বাচনে অংশ নিয়েছিলাম।” তিনি আরও বলেন, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রী ও জনতার সহায়তায় আইনের মাধ্যমে এ ঘটনার যথাযথ বিচার হবে।
অভিযোগের বিষয়ে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানিয়েছেন, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন