ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওলামাদের পরামর্শ শাসকদের জন্য অপরিহার্য: আমীরুল মু’মিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

ওলামাদের পরামর্শ শাসকদের জন্য অপরিহার্য: আমীরুল মু’মিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা

আফগানিস্তানের কান্দাহারে ওলামায়ে কেরামের সম্মানে আয়োজিত এক বিশাল সমাবেশে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা (আমীরুল মু’মিনীন) মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেছেন। ভাষণে তিনি রাষ্ট্র পরিচালনা ও সমাজ সংস্কারে ওলামায়ে কেরামের কেন্দ্রীয় ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্টভাবে জানান যে, ওলামায়ে কেরামই শরিয়তের বিষয়ে উম্মাহর প্রকৃত পথপ্রদর্শক এবং তাঁদের কাছ থেকে নির্দেশনা ও পরামর্শ গ্রহণ করা প্রতিটি শাসকের জন্য বাধ্যতামূলক দায়িত্ব।

মাওলানা আখুন্দজাদা তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ইতিহাসের প্রতিটি যুগে ইসলামকে দুর্বল করার যে ষড়যন্ত্র হয়েছে, ওলামায়ে কেরামই তা রুখে দিয়েছেন এবং শরিয়তের আসল রূপ রক্ষা করেছেন। তিনি বর্তমান সমাজ থেকে অনাচার ও দুর্নীতি দূর করার জন্য ওলামাদের মসজিদের মিম্বর থেকে এবং সামাজিক সভাগুলোতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আফগান জনগণের ধর্মপ্রাণ ও ত্যাগী মানসিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের চরিত্র সংশোধন এবং বিশৃঙ্খলা রোধ করা আলেম সমাজের নৈতিক দায়িত্ব।

ইসলামি শাসনব্যবস্থার স্থায়িত্বের জন্য দ্বীনি ইলমের ব্যাপক প্রসারের ওপর গুরুত্বারোপ করে আমীরুল মু’মিনীন বলেন, ধর্মীয় জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিলেই মানুষ শরিয়ত সম্পর্কে সঠিক ধারণা পাবে। তিনি উপস্থিত ওলামাদের নির্দেশ দেন যেন তাঁরা মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। একই সঙ্গে তিনি অনৈক্য ও বিবাদ সম্পর্কে সতর্ক করে বলেন, ওলামা ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি হলে এই শাসনব্যবস্থা ভেঙে পড়বে এবং দেশ আবারও জাহিলিয়াতের অন্ধকারে ফিরে যেতে পারে।

আনুগত্য ও ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুনিয়ার মোহ বা পদের লোভ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। আনুগত্যের মাধ্যমেই একটি দল শক্তিশালী হয় এবং ঐক্য সুসংহত হয়। কান্দাহারের এই সমাবেশে দেশের উচ্চপদস্থ সরকারি দায়িত্বশীল, বিচারপতি এবং শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওলামায়ে কেরাম পুনরায় আমীরুল মুমিনীনের হাতে বাইয়াত গ্রহণ করে ইসলামি শরিয়াহ ব্যবস্থার পাশে থাকার অঙ্গীকার নবায়ন করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ওলামাদের পরামর্শ শাসকদের জন্য অপরিহার্য: আমীরুল মু’মিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ