ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান বিলাল এরদোগানের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান বিলাল এরদোগানের

রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বৈশ্বিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ছেলে বিলাল এরদোগান।

তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই তুরস্ক সরকার মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকা রেখে আসছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানে একদিনের সফরে কক্সবাজারে পৌঁছান বিলাল এরদোগানের নেতৃত্বাধীন ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মাসুদ ওজিল।

কক্সবাজার বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। পরে তারা আরআরআরসি কার্যালয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কভিত্তিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বিলাল এরদোগানের রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠক শেষে প্রতিনিধি দল উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান।

শিবিরে তারা তুরস্ক পরিচালিত ফিল্ড হাসপাতাল এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) পরিচালিত মাল্টিপারপাস শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখেন। পাশাপাশি রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে যোগ দেওয়ার কর্মসূচিও রয়েছে।

ফুটবল ম্যাচ শেষে বিলাল এরদোগান ও মাসুদ ওজিলসহ প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেবেন বলে জানা গেছে।

একদিনের এ সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি ও চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবে। সফর শেষে রাতেই কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।

প্রতিনিধি দলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা রয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান বিলাল এরদোগানের

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ