ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুর-৫ আসনে পরাজয়ের পরও পাশে থাকার অঙ্গীকার জনতা দলের মহাসচিব আজম খানের

আতিফ ভুইয়ান
আতিফ ভুইয়ান
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুর-৫ আসনে পরাজয়ের পরও পাশে থাকার অঙ্গীকার জনতা দলের মহাসচিব আজম খানের
ছবি: সংগৃহীত

আজম খান, জনতা দলের মহাসচিব, গাজীপুর-৫ আসনে অনুষ্ঠিত ১১তম সংসদ নির্বাচনে অংশগ্রহণের পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন। নির্বাচনে জয়-পরাজয়ের ফলাফল প্রকাশের পর তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, “যারা জয়লাভ করেছেন তাদেরকে অভিনন্দন, যারা পরাজিত হয়েছেন তাদেরকেও অভিনন্দন।”

আজম খান বলেন, নির্বাচনের মাধ্যমে “জনতা দল” ও তাদের প্রতীক “কলম মার্কা” সারাদেশে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। তিনি দাবি করেন, প্রচারণাকালে আসনের প্রতিটি মানুষ তাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকার বিষয়ে আশ্বস্ত হতে চেয়েছেন।

তিনি বলেন, “আমি কথা দিয়েছিলাম- একটি ভোট পেলেও আপনাদের পাশে থাকবো। আমি আমার সেই ওয়াদা রেখেছি।” একই সঙ্গে তিনি স্বীকার করেন, ব্যক্তি সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ভোট দেওয়ার আহ্বান জানাতে চাইলেও তা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারেননি। এ ব্যর্থতার দায় তিনি নিজের কাঁধেই নেন।

বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আজম খান বলেন, তিনি নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং তার দুই ভাই শহীদ হয়েছেন। গত ৫৪ বছর ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, মৃত্যু পর্যন্ত মানুষের সেবা করে যাবেন।

তিনি জানান, ক্ষমতায় না থেকেও যেসব সামাজিক কার্যক্রম চালানো সম্ভব- তা অব্যাহত থাকবে। এর মধ্যে রয়েছে মসজিদ, মন্দির ও এতিমখানায় সহায়তা, “মাটির ব্যাংক” প্রকল্পের মাধ্যমে সুদমুক্ত ঋণ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ঋণ এবং স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

শেষে তিনি বলেন, “সাধারণ মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে- এটাই আমার চেষ্টা। আমরা সবাই মিলে নিজেদের আগামী দিনের দেশ পরিচালনার উপযোগী করে গড়ে তুলবো- এটাই হোক আমাদের শপথ।”

উল্লেখ্য, গাজীপুর-৫ আসনে এবারের নির্বাচনে অংশ নিয়ে আজম খান জনতা দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজীপুর-৫ আসনে পরাজয়ের পরও পাশে থাকার অঙ্গীকার জনতা দলের মহাসচিব আজম খানের

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ