মুসলমানদের পবিত্র রমজান শুরু হয়েছে দেশে দেশে। আরবি মাসটির সূচনা উপলক্ষে বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শুভেচ্ছা বার্তা হোয়াইট হাউস–এর ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রমজান হলো আধ্যাত্মিক নবায়ন এবং স্রষ্টার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময়। বহু আমেরিকান নাগরিকের কাছে পবিত্র এই সময়টি প্রার্থনা ও রোজার ওপর বিশেষ গুরুত্বারোপের মাধ্যমে পালিত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রমজান পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং মমতা ও নম্রতার মতো ভাগাভাগির মূল্যবোধগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করে। পাশাপাশি স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার স্রষ্টা মানবজাতিকে দিয়েছেন, তা এ জাতির পরিচয়ের অংশ এবং দেশের সমৃদ্ধি ও শক্তির অন্যতম স্তম্ভ।
আরও উল্লেখ করা হয়, এ কারণেই প্রশাসন প্রতিদিন কাজ করে যাচ্ছে—যাতে সব নাগরিক তাদের নিজ নিজ বিশ্বাস অনুযায়ী উপাসনা করতে পারেন। কারণ ধর্মীয় স্বাধীনতার প্রকৃত অর্থ হলো কোনো ধরনের নিপীড়নের ভয় ছাড়াই নিজের ধর্ম পালন করার সুযোগ নিশ্চিত করা।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এই মর্যাদাপূর্ণ ও কল্যাণময় সময়ে তিনি বিশ্বজুড়ে আনন্দ, আশীর্বাদ, ঐক্য ও শান্তির জন্য প্রার্থনা করছেন।
এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং উপসাগরীয় দেশগুলোতে আজ পবিত্র রমজান শুরু হয়েছে। পবিত্র এই মাস ঈদুল ফিতরের উৎসবের মধ্য দিয়ে শেষ হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন