শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সদস্য সমাবেশে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর প্রধান উপস্থিতিতে এই নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং সদ্য সাবেক শাখা সভাপতি তারেক মনোয়ার। সদস্যদের ভোটের ফলাফল অনুযায়ী নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয় এবং সবার পরামর্শক্রমে নতুন সেক্রেটারি ঘোষণা করা হয়। জুলাই পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে শাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রশিবিরের এই প্রকাশ্য কার্যক্রম ও নতুন কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বেশ আলোচনা চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন