নওগাঁ জেলার মান্দা থানা এলাকায় সম্প্রতি একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গঠন করা হয়। দলটি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত কার্যক্রম শুরু করে এবং প্রথম পর্যায়ে চোর সন্দেহে মো. ফারুক হোসেনকে (৪৫), পিতা- মৃত মফিজ উদ্দিন, সাং- গাড়ীক্ষেত্র, থানা- মান্দা, জেলা- নওগাঁ গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে ফারুক হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মো. মিলন হোসেন (৫০), পিতা- মৃত আবুল বক্কর সিদ্দিক, সাং- লালবাড়ি, থানা- মহাদেবপুর গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে তারা আন্তজেলা ট্রাক্টর ও পাওয়ার টিলার চোর চক্রের সঙ্গে জড়িত। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও কয়েকটি চুরির খুঁটিনাটি তথ্য পাওয়া যায়।
এই তথ্যের ভিত্তিতে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের দেখানো স্থান ও তাদের হেফাজত থেকে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়।
এছাড়া চুরি করা পাওয়ার টিলার আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়। উদ্ধারকৃত পাওয়ার টিলার ফেরত পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। ট্রাক্টর ও পাওয়ার টিলার হারানোর অভিযোগকারী দুইজন বাদী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম পুলিশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
স্থানীয় গ্রামবাসীও মান্দা থানা পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের এ সাফল্যকে স্বাগত জানিয়ে তাদের প্রশংসা করেছেন। পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।
তিনি সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন, যাতে অপরাধ দমন কার্যক্রম আরও ফলপ্রসূ হয় এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করা যায়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন